ঢাকাSunday , 10 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অস্বাস্থ্যকর পরিবেশ ও পণ্যে পাটের বস্তা ব্যবহার না করায় সাতজনকে জরিমানা

admin
February 10, 2019 8:59 pm
Link Copied!

সুপ্রভাত সাতক্ষীরা ডেস্ক: বেকারীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও পণ্যে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের ব্যাগ ব্যবহারের দায়ে চার দোকানী ও তিন বেকারী মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের টাউন বাজার ও লাবনী হলের সামনে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম ও স্বজল মোল্লা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে এ জরিমানা করেন।
ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জানান, পণ্যে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের ব্যাগ ব্যবহারের অপরাধে ২০১০ সালের পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন অনুয়ায়ী কাজী আব্দুর রহিম, মো. কওছার আলী ও মো জহুরুল ইসলামকে এক হাজার টাকা এবং মো. আহমেদ আলীকে দুই হাজার টাকা জরিমান করা হয়।
অপরদিকে, ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা জানান, ২০০৯ সালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর ৫৩ ধারা অনুযায়ী অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদানের দায়ে শাহীন বেকারীর মালিক মো. আমিনুল ইসলামকে পাঁচ হাজার, তামিম বেকারীর মালিক আব্দুল হান্নানকে চার হাজার ও হুগলী বেকারীর মালিক তোহিদুর রহমানকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।