ঢাকাSaturday , 9 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চৌগাছায় ভিটামিন এ ক্যাম্পেইন

admin
February 9, 2019 10:00 pm
Link Copied!

যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালিত হয়েছে।
শনিবার (৯ ফেব্রয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফুল আলম শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মারুফুল আলম বলেন, ভিটামিন এ ক্যাপসুল শিশুদের রাতকানা রোগ থেকে রক্ষা করে। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও ভিটামিন এ শিশুদের বহুবিধ উপকার করে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার কল্যাণ ও পরিকল্পনা কর্মকর্তা ডা. সেলিনা বেগম এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. আওরঙ্গজেব প্রমুখ।
ক্যাম্পেইনে উপজেলার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নের ৩৩টি ওয়ার্ডের স্থায়ী ও অস্থায়ী ২৬৫টি কেন্দ্রে ২৭ হাজার ৬শ ৩৬ জন শিুশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।