ঢাকাSaturday , 9 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি উপজেলা চেয়ারম্যান পদে তৃণমূল কর্মীদের মতামতের ভিত্তিতে মনোনয়নের দাবিতে ঢাকায় মানববন্ধন

admin
February 9, 2019 9:03 pm
Link Copied!

আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে সাতক্ষীরার আশাশুনি উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নের দাবিতে ঢাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সাতক্ষীরার অধ্যয়নরত ঢাকাস্থ শিক্ষার্থীবৃন্দ ও আশাশুনি উপজেলার তৃণমূল নেতা-কর্মীদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র ম-ল, ইউপি সদস্য সাইফুল ইসলাম, ইউপি সদস্য হোসেন আলী সরদার, আরিফ বিল্লাহ, ইব্রাহীম গাজী, বিপ্লব কুমার দাস, শ্রীউলা ইউনিয়ন আওয়ামী লীগের ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হরিচরণ সরকার, স্বেচ্ছাসেবক লীগ নেত্ াহরিচরণ ম-ল প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর যোগ্যতার মাপকাটি হিসেবে তৃণমূল পর্যায়ের কাউন্সিলরদের মতামতকেই গুরুত্ব দিয়েছেন। অথচ আশাশুনিতে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে তৃণমূল কর্মীদের মতামত গ্রহণ করা হয়নি। এতে দলীয় নেতা-কর্মীদের মনোবল ভেঙে পড়েছে। বক্তারা আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে সাতক্ষীরার আশাশুনি উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নের দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।