ঢাকাFriday , 8 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সমিতির মতবিনিময়

admin
February 8, 2019 10:22 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় শহরের তুফান কনভেনশন সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাতক্ষীরা প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মনিরুজ্জামান ভূইয়া। এসময় আরো বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডা. মইনুল আহসান, সহ-সভাপতি ডা. লুৎফর আজম রানা ও গাজি মিজান, খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক ডা. শওকত হোসেন লষ্কর, সাতক্ষীরা যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, সাতক্ষীরা সদর উপজেলা প্রতিনিধি রাসেল, শ্যামনগর উপজেলা প্রতিনিধি ডা. আকবর হোসেন, তালা উপজেলা প্রতিনিধি পুলক কুমার পালসহ সাতক্ষীরা জেলার সকল উপজেলা প্রতিনিধি।
বক্তারা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরে বলেন, ডায়াগনস্টিক সেন্টারগুলোর পুনর্নিবন্ধন করার জন্য মাত্রাতিরিক্ত ফি ধরা হচ্ছে এবং বিভিন্ন জটিল নীতিমালা প্রণয়ন করা হয়েছে। কিন্তু উপজেলা পর্যায়ে কমিটি না থাকায় এসব সমস্যার সমাধান করতে করা যায় না। এতে ক্লিনিক মালিকদের হয়রানি হতে হয়। এগুলোর সমাধান না করতে পারলে টিকে থাকা কঠিন হয়ে পড়বে। অথচ দেশের ৬০ শতাংশ মানুষই প্রাইভেট সেক্টর থেকে স্বাস্থ্য সেবা গ্রহণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।