ঢাকাFriday , 8 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পৌর বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের বর্ধিত সভা

admin
February 8, 2019 10:21 pm
Link Copied!

বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সাতক্ষীরা পৌর শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। দলের পৌর সভাপতি মো. আসাদুজ্জামান লাভলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল মাহমুদ পলাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা সহ-সভাপতি আব্দুস সামাদ খান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে আলোচনা করেন পৌর সহ-সভাপতি ওহিদুল ইসলাম, ডা. রুহুল আমিন ও ইদ্রিসুল ইসলাম পলাশ, পৌর যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের কচি, আকছার শরীফ খোকা ও আবুল হোসেন বাবু, অর্থ সম্পাদক জামাল উদ্দীন বকুল, দপ্তর সম্পাদক ফারুক হোসেন, প্রচার সম্পাদক আব্দুস সামাদ, নির্বাহী সদস্য লুৎফর রহসান, সিরাজুল ইসলাম, ইস্রাফিল হোসেন, এছাক সরদার, রাকিবুজ্জামান, আনোয়ার আলী, তরিকুল ইসলাম, আক্তারুল আলম মুকুল প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।