কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নের গান্ধুলিয়া দারুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতির পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তার। তিনি গত ৪ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিনের নিকট লিখিত পদত্যাগপত্র দাখিল করেন। ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের একাধিক বার নির্বাচিত চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. আব্দুস সাত্তারের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
