ঢাকাThursday , 7 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সখিপুরে বারী-১৫ সরিষার মাঠ দিবস

admin
February 7, 2019 9:04 pm
Link Copied!

সখিপুর (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার সখিপুর ইউনিয়নের ঈদগাহ ব্লকে বারী-১৫ সরিষার মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকাল ৪টায় ঈদগাহ বাজার সংলগ্ন বিলে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সখিপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুন-অর-রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শওকত ওসমান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, উপ-সহকারি কৃষি কর্মকর্তা ইব্রাহিম খলিল। আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন উল্লাহ, স্থানীয় কৃষক নুর ইসলাম, সৈয়দ আলী, আয়ুব আলী প্রমুখ।
এ সময় স্থানীয় কৃষকদের মাঝে দেশীয় জাতের এবং বারী-১৫ জাতের সরিষার পার্থক্য তুলে ধরেন বক্তরা। যেখানে দেশীয় সরিষা বিঘা প্রতি ৩/৪ মন ফলন হয়। সেখানে বারি-১৫ জাতের শরিষা বিঘা প্রতি ৬/৭ মন ফলন হয়। কম খরচে বেশি উৎপাদন হওয়ায় কৃষকদের উদ্বুদ্ধ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।