ঢাকাThursday , 7 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোর বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় বহিষ্কার ২, অনুপস্থিত ৬৬৯

admin
February 7, 2019 9:08 pm
Link Copied!

যশোর প্রতিনিধি: এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্রে নকলের দায়ে দু’জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। এছাড়া ৬৬৯ জন পরীক্ষার্থী অংশ নেয়নি বলে নিশ্চিত করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র। তিনি জানান, ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ডে মোট ১ লাখ ৬০ হাজার ৫৪০ জন পরীক্ষার্থী ছিল। তার মধ্যে ১ লক্ষ ৫৯ হাজার ৮৭১ জন পরীক্ষায় অংশ নিয়েছে। নকলের দায়ে সাতক্ষীরার তালা কেন্দ্রে এক ও ঝিনাইদহের উত্তর নারায়ণপুর কেন্দ্রে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষায় অংশ নেয়নি খুলনায় ৮৪, বাগেরহাটে ৫৪. সাতক্ষীরায় ৭০, কুষ্টিয়ায় ১০৩, চুয়াডাঙ্গায় ২৫, মেহেরপুরে ৩১, যশোরে ১০৯, ঝিনাইদাহে ৯১, মাগুরায় ৫৭ ও নড়াইলে ৪৫ জন পরীক্ষার্থী রয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক শতভাগ শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হচ্ছে বলে দাবি করেন। বোর্ডের পরিদর্শক টিম নিয়মিত মাঠে থাকছে। কোন কেন্দ্র সচিব ও শিক্ষক-কর্মকর্তাদের উপযুক্ত প্রমাণ সহকারে অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।