পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় নলতা ওরছ শরিফগামী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৫জন আহত হয়েছে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ভোর ৬টায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটার ভৈরব নগর মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষর্দীরা জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে নলতা মাজার শরিফের উদ্দেশ্যে ছেড়ে আসা পরিবহন (ঢাকা মেট্রো ব-১৪-২৮৫৪) পাটকেলঘাটার ভৈরবনগর পৌছে ইঞ্জিন বিকল হওয়ায় রাস্তার উপর দাড়িয়ে ছিল। এ সময় পিছন থেকে একটি ট্রাক (যশোর ট ১১-০৫-৭৫) এতে ওই পরিবহনে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। আহত হয় অন্তত ৫জন। তবে, আহতদের নাম ঠিকানা জানা যায় নি।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করে বাসটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
