ঢাকাThursday , 7 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নলতার ‘হেরার কাফেলা’ বিলুপ্ত

admin
February 7, 2019 8:54 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: ২০১২ সালে কালিগঞ্জের নলতায় যাত্রা করেছিল স্বেচ্ছাসেবী সংগঠন ‘হেরার কাফেলা’। যাত্রার পর থেকে অরাজনৈতিক ও সামাজিক কাজ করে মানুষের আস্থা অর্জন করেছিল সংগঠনটি। অবশেষে বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সংগঠনটির বিলুপ্ত ঘোষণা করলেন এর উদ্যোক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জের নলতা ইউপির ৮নং ওয়ার্ডের পাইকারা গ্রামের জামিরুল ইসলাম, মো. মনিরুল ইসলাম, মো. মোনাজাত হোসেন ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মহব্বত আলি। এই সংগঠনের সাথে আরও জড়িত আছেন মো. আশরাফ হোসেন, শাহাদাৎ হোসেন, আনছার আলী, আছের আলাী, শফিউল্লাহ, হাসান, ওহিদ, জহুর মোল্লা হারুন, নজরুল ইসলাম, রুহুল আমিন আবু ইছা, বাকী বিল্লাহ প্রমুখ।
সংবাদ সম্মেলনে বলা হয়, সমাজের উন্নয়ন কাজে অংশগ্রহণের জন্য অরাজনৈতিক সংগঠন হিসেবে হেরার কাফেলা মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করে আসছিল। অনিবার্য কারণে সংগঠনটির বিলুপ্তি ঘটানো হলেও তারা মুক্তিযুদ্ধের পক্ষে থেকে কাজ করে যেতে বদ্ধপরিকর। এ বিষয়ে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তির সহায়তা কামনা করেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।