ঢাকাThursday , 7 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চৌগাছায় ফেনসিডিল ও হেরোইনসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক

admin
February 7, 2019 9:07 pm
Link Copied!

যশোর প্রতিনিধি: চৌগাছায় এক শীর্ষ সন্ত্রাসীসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে তিনটি ধারালো দা, একশ’ বোতল ফেনসিডিল, একশ গ্রাম হেরোইন, একশ গ্রাম গাঁজা ও মাদক সেবনের বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলো উপজেলার শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ফুলসার ইউনিয়নের আফরা গ্রামের মঙ্গল কসাইয়ের ছেলে টিটো ওরফে ঘ্যানা টিটো এবং একই গ্রামের ইরমান গাজীর ছেলে মনজেল গাজী। আটক টিটোর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে চৌগাছাসহ বিভিন্ন থানায় দশটির বেশি মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি। সন্ত্রাসী টিটো বিদেশি পিস্তল ও মাদকসহ আগেও ডিবি পুলিশের কাছে একাধিকবার আটক হয়।
চৌগাছা থানার সেকেন্ড অফিসার এসআই এসএম আকিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিবের নেতৃত্বে এসআই আকিকুল, শাহিনুর রহমান, সালাউদ্দিনসহ চৌগাছা থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার দুপুরে উপজেলার আফরা এলাকার হাশেমের চাতালের পাশে আনোয়ার আলীর ভাড়াবাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তিনি জানান এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।