ঢাকাThursday , 7 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে চলমান সংঘের একতলা ভবন ঢালাই উদ্বোধন

admin
February 7, 2019 9:06 pm
Link Copied!

সমীর রায়, আশাশুনি: আশাশুনি চলমান সংঘের একতলা ভবনের বেজ ঢালাইয়ের কাজ উদ্বোধন করা হয়েছে।
বৃৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সকালে আশাশুনি সদরের গোডাউন ঘাট সংলগ্ন ক্লাব কার্র্যালয়ে প্রধান অতিথি হিসেবে কাজের উদ্বোধন করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, জেলা পরিষদ সদস্য ও আশাশুনি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মহিতুর রহমান।
জেলা পরিষদের অর্থায়নে উদ্বোধনী দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহি চলমান সংঘের কর্মকর্তা প্রাক্তন খেলোয়াড় ফরহাদ হোসেন খোকা, আব্দুস সামাদ বাচ্চু, সাহেব আলী, রাসেদুল ইসলাম তাহের, রবিউল ইসলাম ছোট, দীপন মন্ডল, আনিছুর রহমান বাবলা, চঞ্চলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। ক্লাবটির ভবনের কাজ শেষ হলে আশাশুনি সদরের ক্রীড়াঙ্গন পুনরায় প্রাণ ফিরে পাবে বলে মনে করছেন ক্রীড়ামোদী সুধিজন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।