ঢাকাWednesday , 6 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সফটরক প্রিমিয়ার ক্রিকেট লীগ: দক্ষিণ পারুলিয়া স্পোর্টিং ক্লাব ৩ উইকেটে জয়ী

admin
February 6, 2019 9:08 pm
Link Copied!

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং সফটরক গ্রুপের পৃষ্ঠপোষকতায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে সফটরক প্রিমিয়ার ক্রিকেট লীগের গতকালের খেলা এরিয়ান্স ক্লাব বনাম দক্ষিণ পারুলিয়া স্পোর্টিং ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় এরিয়ান্স ক্লাব টসে জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৫টি উইকেট হারিয়ে ২৪৩ রান করে। দলের কাজল সর্বোচ্চ ৯১ রান এবং রিয়াজ ৭১ রান করে। জবাবে দক্ষিণ পারুলিয়া স্পোর্টিং ক্লাব ব্যাট করতে নেমে ৪৭.৫ ওভারে ৭টি উইকেট হারিয়ে ২৪৪ রান করে। দলের বলরাম ৫৯ রান করে। ফলে দক্ষিণ পারুলিয়া স্পোর্টিং ক্লাব ৩ উইকেটে জয়লাভ করে।
আজ সুলতানপুর ক্লাব বনাম গণমুখী সংঘ এর মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। (প্রেস রিলিজ)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।