ঢাকাWednesday , 6 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্রীউলায় আঞ্চলিক প্রেসক্লাবের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন

admin
February 6, 2019 9:04 pm
Link Copied!

মাসুদ রানা, শ্রীউলা: আশাশুনির শ্রীউলা আঞ্চলিক প্রেসক্লাবের বার্ষিক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীউলা ইউনিয়ন পরিষদ চত্বরে আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করেন শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল। প্রধান বক্তা ছিলেন আশাশুনি প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি এসএম আহসান হাবিব। বিশেষ বক্তা ছিলেন আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম আল-ফারুক। দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার শ্রীউলা প্রতিনিধি মাসুদ রানা ও পত্রদূত প্রতিনিধি শহীদুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক সমীর রায়, দপ্তর সম্পাদক আলী নেওয়াজ, প্রকাশনা সম্পাদক শাহদাৎ হোসেন টিটল, যুগেরবার্তার আশাশুনি প্রতিনিধি আকাশ হোসেন, সাংবাদিক ফায়জুল কবির, কলিমাখালি ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি ওসমান গনিসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে আবু হেনা সাকিলের অর্থায়নে আনুষ্ঠানিকভাবে ইউপি চেয়ারম্যান ও প্রেসক্লাব নেতৃবৃন্দ উপস্থিত সকলের হাতে ক্যালেন্ডার তুলে দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।