আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের আশীর্বাদ, দোয়া ও সহযোগিতা কামনা করে সদরে গণসংযোগ করেছেন সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন, সমৃদ্ধির অগ্রযাত্রা রাখতে ও দুর্র্নীতি এবং শোষণমুক্ত আশাশুনি উপজেলা গড়ার লক্ষ্যে বুধবার (৬ ফেব্রুয়ারি) বিকালে আশাশুনি সদরে নির্বাচনি প্রচারণা ও প্রচার পত্র বিলি করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার বৈদ্য, কিশোরি মোহন বৈদ্য, বরুণ চন্দ্র মন্ডল প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
