ঢাকাTuesday , 5 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সরদার মশিয়ারের উপর হামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

admin
February 5, 2019 10:24 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার মশিয়ার রহমানের হত্যার প্রচেষ্টায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১২টায় সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক তহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা সরদার মশিয়ার রহমানের উপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এ সময় সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সদস্য

ইকবল কবির সম্রাট, আরিফবিল্লাহ, সুকান্ত সরকার, শ্যামল শীল, জাহিদুর রহমান, সৌরভ, কামরুল ইসলাম, তাজুয়ার, ইমন, নাফিজ বিল্লাহসহ সমিতির সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং উপজেলা ভাইস চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী সরদার মশিয়ার রহমানকে মঙ্গলবার (২৯ জানুয়ারি) রাতে সাতক্ষীরা রেডক্রিসেন্ট অফিসের সামনে ছুরিকাঘাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।