ঢাকাTuesday , 5 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

admin
February 5, 2019 10:04 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও পাবলিক লাইব্রেরীর আয়োজনে শ্যামনগরে জাতীয় গ্রন্থাগার দিবস পালন করা হয়। এ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামানের নেতৃত্বে একটি র‌্যালি প্রশাসন চত্ত্বর থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সম্মুখে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পাবলিক লাইব্রেরীর সভাপতি মো. কামরুজ্জামান।
আলোচনায় অংশ নেন পাবলিক লাইব্রেরীর সম্পাদক প্রভাষক মানবেন্দ্র দেবনাথ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক হোসেন সাগর ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাহিদ সুমন। পাবলিক লাইব্রেরীর সভাপতি বলেন, শ্যামনগর পাবলিক লাইব্রেরীর অবকাঠামো সহ পাঠকদের সার্বিক সুবিধার জন্য পর্যাপ্ত পুস্তক ও সকল প্রকার সুযোগ সুবিদার ব্যবস্থা খুবই জরুরী ভাবে করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।