ঢাকাTuesday , 5 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরের নওয়াবেঁকীতে সিবিও অ্যালায়েন্স সভা

admin
February 5, 2019 10:00 pm
Link Copied!

নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের নওয়াবেঁকীতে সিবিও অ্যালায়েন্স সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় দাতা সংস্থা অক্সফাম এর সহযোগীতায় সুশীলন রি-কল ২০২১ প্রকল্পের বাস্তবায়নে আটুলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে সমৃদ্ধি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সিবিও অ্যালায়েন্স কমিটির সভাপতি সেহেলী পারভীন ঝরণা। সভায় সিবিও এ্যালায়েন্স এর সদস্যরা উপস্থিত ছিলেন।
এতে এসডিজি, ওয়াশ অবকাঠামো রক্ষণাবেক্ষণ, জলবায়ু সহনশীল কৃষি, মাছ ও হাঁস চাষ, যুবকদের প্রশিক্ষণ, ডিস্যালাইনেশন প্লান্ট, হাইজিন সেন্টার, স্যানিটেশন সেন্টার, সিবিও সঞ্চয়, ফুড ব্যাংক, সমন্বিত কৃষি, সিবিও অ্যালায়েন্সের বার্ষিক পরিকল্পনা বিষয়ে আলোচনা করা হয়। সভায় সুশীলন রি-কল ২০২১এর পক্ষে উপস্থিত ছিলেন ইউনিয়ন ফ্যাসিলিটেটর দিবাকর ঘোষ, মীর হাছিব উল্লাহ, শহীদুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।