ঢাকাTuesday , 5 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেনাপোল সীমান্তে কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

admin
February 5, 2019 9:26 pm
Link Copied!

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে দুই কেজি ওজনের ১৭টি স্বর্ণের বারসহ শাহাবুদ্দিন সরদার (২৫) নামে একজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় একটি মোটর সাইকেলও জব্দ করা হয়। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পুটখালির মসজিদ বাড়ি বিজিবি পোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শাহাবুদ্দিন সরদার পুটখালি গ্রামের উত্তর পাড়ার মোবারক সরদারের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে আটক মোটর সাইকেলে তল্লাশি করে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় দুই কেজি ওজনের ১৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় কোটি টাকা
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নর অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার স্বর্ণ উদ্ধার ও পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক পাচারকারী শাহাবুদ্দিনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।