ঢাকাTuesday , 5 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে পাওনা টাকা চাওয়ায় মাছ ব্যবসায়ীকে মারপিট

admin
February 5, 2019 10:01 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে পাওনা টাকা চাইতে গিয়ে মারপিটের শিকার আজিজ মোল্যা নামে এক মাছ ব্যবসায়ী। সে সদর ইউনিয়নের কোদন্ডা গ্রামের মোছা মোল্যার ছেলে। তাকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় নাটানা গ্রামে। আহত আজিজ জানান, সে একজন সাদা মাছের পোনা ব্যবসায়ী। নাটানা গ্রামের কৃত্তিবাস গোলদারের ছেলে দিপঙ্করের কাছে মাছের পোনা বিক্রির টাকা পাব। মঙ্গলবার বিকালে টাকা চাইতে গেলে সে না দিয়ে দুর্ব্যবহার করতে থাকে। আমি প্রতিবাদ করলে সে লাঠি দিয়ে আমাকে মেরে রক্তাত্ব জখম করেছে। পার্শ্ববর্তী লোকজন আমাকে উদ্ধার করে আশাশুনি হাসপাতালে ভর্তি করেছে। এঘটনায় দিপঙ্করের স্ত্রী শিল্পী রাণী জানান, আমার শ্বশুর গুরুতর অসুস্থ থাকায় তার স্যালাইন দেয়া হয়েছে। এর মধ্যে আজিজ টাকা চাইলে আমার স্বামী দুদিন দেরি করতে বলে। সে ক্ষিপ্ত হয়ে টাকা না দিলে আমাকে তুলে নিয়ে যাবে বলতে থাকে। আমার স্বামীকে জামার কলার ধরে রাস্তায় নিতে থাকলে দুজনের মধ্যে হাতাহাতি চলার ফাঁকে মারামারির ঘটনা ঘটে। এ ব্যপারে আজিজের পক্ষ থেকে আশাশুনি থানায় মামলার প্রস্তুতি চলছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।