ঢাকাMonday , 4 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সফটরক প্রিমিয়ার ক্রিকেট লীগ: গণমুখীকে ৩৯ রানে হারালো ইউনাইটেড ক্লাব

admin
February 4, 2019 8:37 pm
Link Copied!

রাইয়ান সাকিল: সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় সফটরক প্রিমিয়ার লীগের সোমবারের খেলায় (৪ ফেব্রুয়ারি) গণমুখী সংঘকে ৩৯ রানে পরাজিত ইউনাইটেড ক্লাব। সকালে টস জিতে দুর্দান্ত শুরু করে ইউনাইটেডের ব্যাটসম্যানরা। এরপর ধীরগতিতে প্রতিপক্ষদের উপর চাপ সৃষ্টি করে তারা। চারিদিকে চার ছক্কায় নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮২ রান সংগ্রহ করে ইউনাইটেড। ২৮৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বোলারদের কাছে রীতিতম ধরাশয়ী হয় গণমুখীর ব্যাটসম্যানরা। দ্বিতীয় ইনিংসের বোলিং তোপে আরও ব্যাটসম্যান ক্রিজে দাঁড়াতে পারেনি। ৪৭ ওভারেই ২৪৩ রানে গুটিয়ে যায় গণমুখী সংঘ। এর ফলে ৩৯ রানের জয় তুলে নেয় ইউনাইটেড ক্লাব। এসময় মাঠে উপস্থিত থেকে ক্রিকেটারদের উৎসাহ দেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান।
আরও উপস্থিত ছিলেন ক্রিকেট কমিটির সম্পাদক শেখ আব্দুল কাদের, নির্বাহী সদস্য ইদ্রিস আলী, মীর তাজুল ইসলাম রিপন, সৈয়দ জয়নুল আবেদীন জসি, মির্জা মনিরুজ্জামান কাকন, কাজী কামরুজ্জামান ও আ.ম আখতারুজ্জামান মুকুল। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) টাউন স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে সেবা সংঘ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।