রমজাননগর প্রতিনিধি: শ্যামনগরের রমজাননগর ও কৈখালী সিডিও ইয়ুথ টিমের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় রমজাননগর রিপোটার্স এন্ড অন লাইন ক্লাবে রমজাননগর ও কৈখালী ইউনিয়ন সিডিও ইয়ুথ টিমের উদ্যোগে দরিদ্র এতিম এবং অসহায়, সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রমজাননগর রিপোটার্স এন্ড অন লাইন ক্লাব ও সিডিও ইয়ুথ টিমের সভাপতি নূরুন্নবী ইসলাম ইমন, কৈখালী সিডিও ইয়ুথ টিমের সভাপতি সাংবাদিক মনির হোসেন শামিম, রমজাননগর সিডিও ইয়ুথ টিমের সাধারণ সম্পাদক আসাদ বাবু, কৈখালীর সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সিডিও ইয়ুথ টিমের সদস্য সাংবাদিক আকতার হোসেন, আবির হোসেন প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
