ঢাকাMonday , 4 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুলিয়ায় ইউনিয়ন ভিত্তিক জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা

admin
February 4, 2019 9:09 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়ায় ইউনিয়ন ভিত্তিক জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার বহেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারি শিক্ষা অফিসার মনির আহম্মেদের সভাপতিত্বে ও বহেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ ঘোষের সঞ্চালনায় প্রতিযোগিতা শুরু হয়। এ সময় কুলিয়া ইউনিয়নের ১৮টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে প্রতিযোগিতায় বহেরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রথম, পুষ্পকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় এবং টিকেট সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় স্থান লাভ করে। বিচারকের দায়িত্ব পালন করেন পুটিমারী পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ হালদার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।