কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে সাড়ে ৪’শ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। রোববার (৩ ফেব্রুয়ারি) রাতে থানার সহকারী উপ-পরিদর্শক চিন্ময় মন্ডলের নেতৃত্বে পুলিশ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে এ ফেনসিডিল উদ্ধার করে। তবে এসময় কাউকে আটক করতে পারিনি পুলিশ।
কালিগঞ্জ অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান পুলিশ অভিযান চালিয়ে বস্তা ভর্তি সাড়ে ৪’শ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ব্যাপারে কালিগঞ্জ থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
