বন্ধু আজ তুমি আমার পাশে নেই,
কিছুই ভালো লাগে না আর।
আজও তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকি,
তোমার অপেক্ষায়, তুমি আসবে বলে।
বন্ধু বলে ডাকবে বলে।
তুমি আর আসো না।
বন্ধু তুমি কবে আসবে?
তুমি কি ভালো আছো?
তোমার সাথে কত গল্প ছিল।
সেগুলো তুমি কি শুনবেনা
আজও কি তুমি চুপ করে থাকবে,
কথা বলবে না আর।
তুমি পাশে নেই বলে,
রাতে ঘুম আসেনা চোখে।
আজও তোমার মত কেউ
আমাকে ভালোবাসে না।
বন্ধু তুমি কি আসবে না?
আমার কথা শুনবে না আর।
চোখ খোলো বন্ধু,
চোখ খুলে দেখো আমি এসেছি,
তোমার কবরের পাশে।
তোমার কি আর ঘুম ভাঙ্গবেনা কখনও।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
