তুমি সুন্দর একটু কমাও তো!
তাকে একটু থামতে বল, প্লিজ।
আমি তো তোমার মুখের দিকে
একেবারে তাকাতেই পারছি না।
বোরখা না-ই পরতে চাও যদি,
ওড়না দিয়ে ঢাকো চোখ-মুখ।
কালো ওড়না না পরাই ভালো,
তাতে বরং উল্টো ফলই হবে।
না, এইভাবে চলতে পারে না।
যদি গাছের পাতাগুলিও শেষে
ফুলের মতো ফুটতে শুরু করে—
ধরিত্রীর ধ্বংস তবে অনিবার্য।
বেঁচে থাকবে তুমি, হে সুন্দর!
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
