ঢাকাMonday , 4 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কবিতা: কদমবন্দনা

admin
February 4, 2019 7:58 pm
Link Copied!

এই ফুলটা আমি একজনের কাছে থেকে অননেক চেয়ে নিয়েছি। দিতে চায়নি। সহজে দিতে চায়নি। কাঁদো কাঁদো গলায় একটা দুঃখের ভাব মিশিয়ে বলেছিআমার প্রিয় ঋতু বর্ষার এই ফুলটিকে কেমন দস্যুর মতো কেড়ে নিয়েছে গ্রীষ্ম। অনেক ভালো ভালো, ভালো ভালো; সুন্দর সুন্দর কথা বানিয়ে বানিয়ে, বানিয়ে বানিয়ে বলার পরই একপর্যায়ে উনার মন গলেছে। উনি গ্রীষ্মের অকালবরষনে ফোটা বর্ষার এই প্রতীক ফুলটি আমাকে চিরতরে দিয়ে দিতে রাজি হয়েছেন।
আমার জন্মদিনের সঙ্গে এই ফুলটির গোপন সম্পর্কের কথাও বলেছি। তাতে খুব কাজ হয়েছে। আসলে জন্মদিন ব্যাপারটাকে সবাই কমবেশি মানে। মূল্য দেয়। আর দেবেই–বা না কেন? জন্মই তো আসল। মানুষের জন্ম না হলে তো কিছুই হতো না। কোথায় থাকত এই কদম, আর কোথায় ফুটত কৃষ্ণচূড়াতা কে জানত? এখন সংসদের সামনে প্রশ্নকোনটা বেশি সুন্দর? এই বৃষ্টিস্নাত কদম ফুলটা? নাকি লাল নখ আর দুই রকমের তিন চুড়িপরা হাতখানি? আপাতত এটি অমীমাংসিতই থাক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।