ঢাকাSunday , 3 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় মানসিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, ধর্ষক পলাতক

admin
February 3, 2019 8:37 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় মানসিক প্রতিবন্ধী অন্তঃসত্ত্বা এক তরুণীর গর্ভপাত ঘটিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে আকরাম আলি (৫৭) নামে এক ব্যক্তি। এ ঘটনায় মেয়েটি হাসপাতালে যন্ত্রণায় কাতর হয়ে পড়েছে। আর বিষয়টি জানাজানি হওয়ায় বাড়ি ছেড়ে পালিয়েছে ধর্ষক আকরাম আলী, তার স্ত্রী মাসকুরা খাতুন, মেয়ে ফেরদৌসি ও মেয়ের জামাই রেজাউল ইসলাম। সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের হাওয়ালখালি গ্রামের ঘটনা এটি।
পুলিশ জানায়, হাওয়ালখালি গ্রামের নির্যাতিত তরুণীর বাবা ও তারা দুইবোন প্রতিবন্ধী। তাদের একটি একটি মেয়ে সুস্থ হলেও তার স্বামীর দুই চোখ অন্ধ। এমন একটি অসহায় পরিবারের মানসিক প্রতিবন্ধী মেয়েকে ভুলিয়ে ভালিয়ে টানা ছয়মাস যাবত ধর্ষণ করে প্রতিবেশী আকরাম আলী। এতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে অবস্থা বেগতিক দেখে ধর্ষক আকরাম আলী বিষয়টি তার স্ত্রী মাসকুরাকে জানায়। পরে তারা অন্তঃসত্ত্বা মেয়েটিকে নিয়ে যায় কলারোয়ার সিংহলাল গ্রামে তাদের মেয়ে ফেরদৌসির বাড়িতে। সেখানে রেখে তার গর্ভপাত ঘটানো হয়। এরপর মেয়েটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে এক সপ্তাহ আগে তাকে ভর্তি করা হয় সাতক্ষীরা সদর হাসপাতালে। সেখানে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
এদিকে, বিষয়টি জানাজানি হওয়ায় বাড়ি ছেড়ে পালিয়েছে ধর্ষক আকরাম আলী, তার স্ত্রী মাসকুরা খাতুন, মেয়ে ফেরদেীসি ও মেয়ের জামাই রেজাউল ইসলাম।
ধর্ষণের শিকার প্রতিবন্ধী মেয়েটির মা জানান, তার মেয়ে এখন মৃত্যু পথযাত্রী। মানুষরূপী পশু আকরামের বিচারের দাবি জানান তিনি।
এ ব্যাপারে সদর থানার এসআই মঞ্জুরুল ইসলাম জানান, এ ব্যাপারে একটি মামলা রেকর্ড করা হয়েছে। প্রধান আসামি আকরাম আলিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।