ঢাকাSunday , 3 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সংস্কারের অভাবে বিলীন হয়ে যাচ্ছে খেশরা-রাড়ুলী রাস্তা

admin
February 3, 2019 9:06 pm
Link Copied!

মনজুরুল হাসান বাবুল, খেশরা (তালা): সংস্কারের অভাবে কপোতাক্ষ নদে বিলীন হয়ে যাচ্ছে খেশরা-রাড়ুলী রাস্তা। আর এ কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তালা উপজেলার খেশরা ইউনিয়নের ও পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাসিন্দাদের।
সরেজমিনে দেখা যায়, খেশরা তফশীল অফিস হতে স্যার পিসি রায়ের বাড়ি সংলগ্ন রাড়ুলী খেয়াঘাট পর্যন্ত সড়ক খন্ড খন্ডভাবে ভেঙে সড়কের পাশ দিয়ে বয়ে যাওয়া কপোতাক্ষ নদে বিলীন হয়ে যাচ্ছে। উন্নয়ন ও সংস্কারের অভাবে যে টুকু টিকে আছে, সেটুকুও আবার মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। জোয়ারের সময় রাস্তার উপর পানি চলে আসে। এতে চরম ভোগান্তিতে পড়েছে পথচারীরা।
স্থানীয়রা জানান, রাস্তাটি বেহাল হবার কারণে এ পথে যাতায়াতকারী স্কুল-কলেজগামী শিক্ষার্থী, নারী-পুরুষ ও রোগীদের ভোগান্তির অন্ত নেই।
এলাকার বাসিন্দা শেখ কালাম বলেন, নদের উপর একটি সেতুর অভাবে এমনিতেই হাজার-হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। তারপর কোন ভাবে নৌকায় পার হলেও রাস্তা না থাকায় সমস্যা চরম আকার ধারণ করেছে। তিনি আরও বলেন, রাস্তাটি বিভিন্ন স্থানে ভেঙে ভেঙে নদে বিলীন হয়ে যাচ্ছে। বিভিন্ন প্রয়োজনে প্রতিনিয়ত আমাদের কাঁটিপাড়া, বাঁকাবাজার, পাইকগাছা, আশাশুনি ও সাতক্ষীরায় যেতে হয়। এতে আমাদের এই অঞ্চলের যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য সবকিছু বাধাগ্রস্ত হচ্ছে ।
খেশরা গ্রামের একজন বাসিন্দা মো. শাহিন বলেন, বেহাল রাস্তার কারণে অ্যাম্বুলেন্স বা অন্য দ্রুতগামী যানবাহন আসতে পারে না। আর এ কারণে অসুস্থ কোন রোগীকে সময়মত সাতক্ষীরা সদর হাসপাতালে ও পাইকগাছা হাসপাতালে নিয়ে যেতে অনেক সমস্যা হয়।
এ ব্যাপারে খেশরা ইউপি চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু জানান, খেশরা ইউনিয়নের বাসিন্দারা ব্যবহার করলেও রাস্তাটি মূলত: পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের অধীন। যে কারণে আমরা চেষ্টা করলেও উন্নয়ন কাজ হচ্ছে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।