নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের নওয়াবেঁকীতে ইজিবাইক মালিক সমিতির চতুর্থ বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নবনির্বাচিত কমিটির সদস্যরা শপথ পাঠ করেন। আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাধু রঞ্জন মন্ডল, প্রাক্তন যুবলীগের সভাপতি মারুফ বিল্লাহর উপস্থিতিতে নবাগত কমিটির সদস্যদের শপথ পাঠ করানো হয়।
৯ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, লাইন সেক্রেটারি মহাসিন রেজা, ক্যাশিয়ার নবাব উদ্দীন সহ সদস্য সেলিম হোসেন, শফি বিশ্বাস, মেজবাহ উদ্দিন সবুজ, লাভলু হোসেন শপথ পাঠ করেন। শপথ শেষে নওয়াবেঁকী ইজিবাইক মালিক সমিতির সদস্যরা যার যার স্থান থেকে দায়িত্ব পালন করবেন বলে মত প্রকাশ করেন।
