ঢাকাSunday , 3 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোরে বিমল রায় চৌধুরীর নাগরিক শোকসভা

admin
February 3, 2019 8:44 pm
Link Copied!

যশোর প্রতিনিধি: ভাষার মাসের প্রথম দিনে যশোরে ভাষা সৈনিক মহান মুক্তিযুদ্ধের সংগঠক, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা প্রয়াত বিমল রায় চৌধুরী’র শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ ফেব্রুয়ারি) বিকেলে টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে বিমল রায় চৌধুরী নগরিক শোকসভা কমিটির আহ্বায়ক প্রবীণ রাজনীতিবিদ কাজী আবদুস শহীদ লালের সভাপতিত্বে শোকসভা অনুষ্ঠিত হয়।
শোকসভায় বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষক তারাপদ দাস, জেলা জাসদের সাধারণ সম্পাদক অশোক কুমার রায়, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. জহুর আহমেদ, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ইকবাল কবীর জাহিদ, গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, মহিলা পরিষদেও কেন্দ্রীয় সদস্য হাবিবা শেফা, অধ্যাপক নার্গিস বেগম, অধ্যাপক মশিউল আযম, আমিরুল ইসলাম রন্টু, জেলা সিপিবি সভাপতি অ্যাড. আবুল হোসেন, যশোর কলেজের অধ্যক্ষ মোস্তাক হোসেন শিম্বা, সৎ সংঘের সভাপতি গোপাল অধিকারী, বিমল রায় চৌধুরীর মেয়ে বনানী ঘোষ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক যোগেশ দত্ত, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, সমাজসেবক মোস্তাফিজুর রহমান কবীর, বিমল রায় চৌধুরীর নাতি অতনু রায় চৌধুরী প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।