ঢাকাSunday , 3 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটা প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা

admin
February 3, 2019 8:33 pm
Link Copied!

দেবহাটা (সদর) প্রতিনিধি: দেবহাটার নবাগত উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দেবহাটা প্রেসক্লাবের নেতৃত্ববৃন্দ। রোববার (৩ ফেব্রুয়ারি) ১১টায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসারকে এ শুভেচ্ছা জানান নেতৃত্ববৃন্দ।
শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক আনোয়ারুল হক, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সহ-সভাপতি আকতার হোসেন ডাবলু, সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম বাপ্পা, যুগ্ম-সম্পাদক নির্মল কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, কোষাধ্যক্ষ কেএম রেজাউল করিম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, কার্য নির্বাহী সদস্য মোমিনুর রহমান, অধ্যাপক ইয়াসিন আলী, এমএ মামুন সদস্য আব্দুল আলিম মিঠু, জিএম আব্বাস উদ্দীন, মোসলেম আলী, মিজানুর রহমান, ইয়াকুব হোসেন রাজু, মফিজুল ইসলাম, মাসুদ বিল্লাহ প্রমুখ। এ সময় যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন বলেন, সাংবাদিকরা জাতীর বিবেক। সাংবাদিকরা সমাজের অন্যায় অপরাধ সহশীল রাখতে ব্যাপক ভূমিকা রাখে। সরকারের উন্নয়ন তুলে ধরতে সাংবাদিকদের অবদান রয়েছে। সাংবাদিকদের দেশ ও জাতীর উন্নয়নে কাজ করতে আহবান জানান তিনি। এছাড়া তিনি দেবহাটার সার্বিক উন্নয়নে কাজ করতে চান। তিনি উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করতে সকলের সহযোগীতা কামানা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।