ঢাকাSunday , 3 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে মুক্তিযোদ্ধার নিপীড়িত মেয়ের পক্ষে সংবাদ সম্মেলন

admin
February 3, 2019 9:39 pm
Link Copied!

সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে কয়েক ব্যক্তির অত্যাচারে গৃহহীন হয়ে এক বীর মুক্তিযোদ্ধার মেয়ে পথে পথে ঘুরছেন এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে। রোববার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বাহাদুরপুর গ্রামে মুক্তিযোদ্ধার মেয়ে আশাশুনি সদরের ধান্যহাটি গ্রামের নাজমা খাতুনের পক্ষে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নাজমার খালাতো ভাই পলাশ হোসেন।
লিখিত অভিযোগে জানান, নাজমা ধান্যহাটি গ্রামের ধর্মদাশ চক্রবর্তীর ছেলে দেবব্রত ও তাপস চক্রবর্তী, গোপাল অধিকারির ছেলে বাবলু, তারক সরকারের ছেলে আশু, সুখলাল সরকার, কালিপদ সরকারের ছেলে বিজনের যোগসাজসে প্রতিনিয়ত অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে। সম্প্রতি ওই ব্যক্তিরা নাজমার বাড়িতে ঢুকে ঘরে আগুন দিয়ে লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি করেছে।
উল্লেখ্য, ঐ ব্যক্তিরা এর আগে নিজেদের সমস্যার কথা বলে বিভিন্ন সময় প্রায় ৩৩ লাখ ৭১ হাজার টাকা ধার নেয়। বিনিময়ে তারা রেকর্ডিয় সম্পত্তি আমাদের কাছে বিক্রি করবে বলে এ টাকা নেয়। কিন্তু তারা জমি ও টাকা দিতে অস্বীকার করে স্থানীয় কয়েক ব্যক্তির সহযোগিতায় আমাকে মাদক মামলায় জড়াবে বলে হুমকি দিয়ে যাচ্ছে। আশাশুনি থানায় তারা আমাকে একজন চড়া সুদ ব্যবসায়ী হিসেবে চিহ্নিত করতে ব্যস্ত হয়ে উঠেছে। নাজমা এসব কুচক্রী মহলের হাত থেকে রক্ষা পেতে ও ন্যায় বিচার পেতে প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।