ঢাকাSaturday , 2 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোর সদর দলিল লেখক সমিতির নির্বাচন ১৪ ফেব্রুয়ারি

admin
February 2, 2019 9:28 pm
Link Copied!

যশোর প্রতিনিধি: যশোর সদর-সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ১৪ ফেব্রুয়ারি। এজন্য সাব-রেজিস্ট্রার শাহজাহান মিয়াকে প্রধান করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এদিকে, ঘোষিত তফসিল সভাপতি-সম্পাদক স্বাক্ষরিত হওয়ায় তা নিয়ে নানা প্রশ্ন তুলেছেন সমিতির সদস্যরা।
ঘোষিত তফসিল অনুযায়ী ২৯ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত নমিনেশন ফরম সংগ্রহ ও দাখিল, ৪ ফেব্রুয়ারি যাচাই বাচাই, ৫ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রতাহার এবং ১৪ ফেব্রুয়ারি ভোট গ্রহণ করা হবে।
এদিকে, ঘোষিত তফসিলে স্বাক্ষর করেছেন সদর দলিল লেখক সমিতির সভাপতি মোমিনুর রহমান ও সাধারণ সম্পাদক হায়দার আলী। যদিও নির্বাচনের যাবতীয় কার্যক্রম নির্বাচন কমিশন স্বাক্ষরিত হওয়ার কথা।
এ ব্যাপারে সদর সাব রেজিস্ট্রার শাহজাহানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি ভাল জানি না। তবে, সভাপতি সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। আর নমিনেশন ফরমে আমার স্বাক্ষর আছে। আপনি রবিবার আসুন। বিস্তারিত বলবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।