ঢাকাSaturday , 2 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নিরাপদ খাদ্য দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা: সুস্বাস্থ্যের জন্য পুষ্টিকর ও নিরাপদ খাদ্যের উপর গুরুত্বারোপ

admin
February 2, 2019 8:39 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০১৯ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ ফেব্রুয়ারি) জেলা প্রশাসন ও জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা কমিটির আয়োজনে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুলতানপুর বড় বাজারস্থ খাদ্য গুদামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
সেখানে ‘সুস্থ-সবল জাতি চাই, পুষ্টি সম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল।
বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইলতুত মিশ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক অরবিন্দ বিশ্বাস, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকির হোসেন, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, পৌর প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, জেলা মার্কেটিং অফিসার আব্দুল্লাহ, সুলতানপুর মৎস্য ব্যবসায়ী সমিতির আহবায়ক শেখ নাসেরুল হক, জেলা রেঁস্তোরা মালিক সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সুলতানপুর মুদি বাজার সমিতির সভাপতি মো. সিরাজুল হক, সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান মুকুল, সহ-সাধারণ সম্পাদক মিহির সাহা, সঞ্জীব পাল, সুলতানপুর কাঁচা বাজার সমিতির সভাপতি কাজী কবিরুল হাসান বাদশা, সাধারণ সম্পাদক রওশন আলী প্রমুখ।
এতে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পুষ্টিসম্মত নিরাপদ খাদ্য আমাদের সুস্বাস্থ্যের জন্য অতি প্রয়োজনীয় নিয়ামক। অনিরাপদ খাদ্য ক্যান্সার, কিডনি রোগ, বিকলাঙ্গতাসহ মারাত্মক স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে। এজন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য সম্পর্কে জনগণকে সচেতন করা জরুরি। বর্তমান সরকার জনস্বাস্থ্যের উন্নয়ন, পুষ্টিকর খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণ, চিকিৎসা, স্বাস্থ্য শিক্ষা ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে ব্যাপক কর্মকা- বাস্তবায়ন করছে। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে সুস্বাস্থ্যসহ কর্মক্ষম করে গড়ে তুলতে পুষ্টিকর ও নিরাপদ খাদ্য প্রাপ্তির বিকল্প নেই। হোটেল রেস্তোঁরা, বেকারী, বাজারসহ সর্বত্র ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠান পরিচালনা করেন সুলতানপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আ.স.ম আব্দুর রব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।