রমজাননগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার ৫নং কৈখালী ইউনিয়নে বৃক্ষ উজাড় করে অবৈধ হাত পাজা (মিনি ভাটা) পোড়ানোর হিড়িক পড়েছে।
সরজমিনে দেখা যায়, কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী গ্রামের খোদা বক্স মোড়লের ছেলে রুহুল আমিন মোড়ল, বৈশখালী গ্রামের মৃত নওশাদ গাজীর ছেলে মো. মোশারাফ গাজী, আব্দুল করিমের ছেলে গফুর গাজী, মুছা হুজুরের ছেলে ইলিয়াস গাজীসহ অনেকেই শত শত বৃক্ষ উজাড় করে অবৈধ হাত পাজা (মিনি ভাটা) পোড়ানোর প্রস্ততি সম্পন্ন করেছেন।
এ প্রসঙ্গে শ্যামনগর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) সুজন সরকার বলেন, এ ধরনের হাত পাজার কোন বৈধতা নেই। আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
