ঢাকাSaturday , 2 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেন্দ্রে মেয়েকে পৌঁছে দিয়ে হৃদরোগে মারা গেলেন বাবা

admin
February 2, 2019 8:46 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: এসএসসি পরীক্ষার্থী মেয়েকে হলে পৌঁছে দিয়ে হৃদরোগে মারা গেলেন বাবা। এ ঘটনায় বিষাদের ছায়া নেমে আসে পরীক্ষা কেন্দ্র ও তাদের গ্রামে।

জানা গেছে, তালা উপজেলার খেশরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের খোকন সরদারের মেয়ে উর্মি খাতুনের এসএসসি পরীক্ষা কেন্দ্র ছিল পাইকগাছা উপজেলার রাড়ুলি কাটিপাড়ায়। শনিবার খোকন সরদার তার মেয়েকে রাড়ুলি কাটিপাড়া এসএসসি পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় তিনি কেন্দ্রের মাঠ পেরিয়ে রাস্তায় উঠতেই হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে যান। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে নিকটস্থ একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।