দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় সিদ্দিকিয়া আমিনিয়া জামে মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় চিনেডাঙ্গা এতিমখানার সামনে অবস্থিত জামে মসজিদের ভিত্তি প্রস্থর উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন।
এ সময় উপস্থিত ছিলেন চিনেডাঙ্গা এতিমখানার প্রতিষ্ঠাতা হাফেজ জিএম আব্বাস উদ্দীন, মাদ্রাসার শিক্ষক হাফেজ ইউসিুফ আলী, মেহেদী হাসান, আজগার সরদার, মুকুল গাজী, শাহজান সরদার, পিয়ার আলী গাজী, মেছের আলী প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
