ঢাকাFriday , 1 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালার ডাঙ্গানলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

admin
February 1, 2019 9:05 pm
Link Copied!

তালা প্রতিনিধি: তালা উপজেলার ডাঙ্গানলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি পদের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে আবু হাছান সরদার ৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের কক্ষে উৎসবমূখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন চলাকালে তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, সহকারি শিক্ষা অফিসার দেবাশীষ দাশ, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বি.এম. জুলফিকার রায়হান, ইউপি সদস্য হাফিজুর রহমান, মীর কল্লোল, শাহীনুর রহমান, আ.লীগ নেতা আব্দুল হান্নান গোলদার ও নজরুল ইসলাম মোড়ল উপস্থিত ছিলেন।
নির্বাচনে ১১ ভোটারের সকলেই ভোটাধিকার প্রয়োগ করেন। এতে আবু হাসান সরদার চেয়ার প্রতিক নিয়ে ৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মুসলিমা বেগম ফুটবল প্রতিক নিয়ে পান ৪ ভোট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।