ঢাকাFriday , 1 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনির সেই নাজমা বেগমের বসত ঘরে অগ্নিকান্ড

admin
February 1, 2019 8:50 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির ধান্যহাটি গ্রামের বহুল আলোচিত সেই নাজমা বেগমের বসত ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে তার একটি খাট, লেপ-তোষক ও জরুরী কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। বিনষ্ট হয়েছে একটি এলইডি টিভিও। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নাজমা বেগমের স্বামী আব্দুর রশিদ সরদার জানান, কয়েকদিন আগে স্ত্রী নাজমাকে ডাক্তার দেখাতে খুলনা চলে যান। বাড়িতে রেখে যান দুই ছেলে আলামিন ও আব্দুল্যাহ আল মামুনকে।
বুধবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বাড়িতে তালা লগিয়ে তারা দুই ভাই সাঁইহাটি গ্রামের নানাবাড়ি চলে যায়। শুক্রবার (১ ফেব্রুয়ারি) সকালে বাড়ি ফিরে দেখেন তাদের গ্রীলের সামনে কালি ছড়ানো। পাশে একটি লোহার টুকরো পড়ে আছে এবং ঘরের ভেতর থেকে পোড়া গন্ধ বের হচ্ছে। আলামিন বিষয়টা পাশের বাড়ির ফুলমতি সরকারকে ডেকে এনে ঘরের তালা খুলে দেখেন তাদের একটি ঘরের খাট পুড়ে ছাই হয়ে গেছে। ফুলমতির কাছে জানতে চাইলে তিনিও কোন কিছু জানেন না বলে জানান। নাজমা বেগম জানান, খাটের তোষকের নিচে আমার জমির দলিল, জরুরী কাগজ পত্র পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া একটি এলইডি টিভি নষ্ট হয়ে গেছে। তিনি অভিযোগ করেন, আমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তারাই এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় এসআই হাসানুজ্জামান দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।