ঢাকাThursday , 31 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রমজাননগর ইউনিয়ন যুবলীগের কমিটি বহাল আছে

admin
January 31, 2019 8:56 pm
Link Copied!

শ্যামনগরের ৬নং রমজাননগর আওয়ামী যুবলীগের কমিটি বহাল আছে দাবি করেছেন ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহরাব হোসেন। বৃহস্পতিবার রমজাননগর ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহরাব হোসেন স্বাক্ষরিত এক পত্রে বলা হয়েছে, তিনি দীর্ঘদিন ধরে রমজাননগর ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু সম্প্রতি ইউনিয়নের সেক্রেটারি জি এম আব্দুল্লাহ আল মামুন সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করে কমিটি বিলুপ্ত হয়েছে মর্মে প্রচার দিচ্ছেন এবং নতুন আহবায়ক কমিটির আহবায়ক হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে দাবি করছেন। অথচ কমিটি বহাল আছে বলে ইউনিয়ন সভাপতি সোহরাব হোসেনকে নিশ্চিত করেছেন শ্যামনগর উপজেলা যুবলীগের সভাপতি গোলাম মোস্তফা। এ কারণে আব্দুল্লাহ আল মামুনের মিথ্যা অপপ্রচারে নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন রমজাননগর ইউনিয়ন সভাপতি সোহরাব হোসেন। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।