ডেস্ক রিপোর্ট: ভোমরা স্থলবন্দরে অটোমেশন বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বিকাল ৩টায় ভোমরা স্থলবন্দরের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, ভোমরা স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম, ভোমরা শুল্ক স্টেশনের সহকারি কমিশনার মনিরুল হক সরকার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ, ভোমরা ইমিগ্রেশন চেক পোস্টের অফিসার ইনচার্জ জুয়েল আহমেদ, ভোমরা কাস্টমস্ ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস্ অ্যাসোসিয়েশনের সভাপতি আরাফাত হোসেন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম প্রমুখ।
সভায় ভোমরা স্থলবন্দরে অটোমেশন বাস্তবায়ন ও ভোমরা বন্দরের সমস্যা-সমাধানে আলোচনা হয়।
সভায় জেলা প্রশাসক বলেন, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের সব ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে এই অটোমেশন সিস্টেম চালু করা হলো। এতে ব্যবসায়ীরা দ্রুত তাদের পণ্যের সঠিক পরিমাপ নির্ণয় করতে পারবেন। একটি নিঃসন্দেহে একটি ভাল উদ্যোগ। এতে কাজের গতি আরো বৃদ্ধি পাবে। প্রথম দিকে একটু সমস্যা হলোও দ্রুত এটি সহজ হবে।
