ঢাকাThursday , 31 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুড়িগোয়ালিনীতে নদীর চর কেটে অবৈধভাবে ঘর নির্মাণের পায়তারা

admin
January 31, 2019 9:50 pm
Link Copied!

বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ীতে চুনা নদীর চর কেটে মাটি বিক্রয়, অবৈধভাবে গাছ কর্তন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর জায়গায় ঘর নির্মাণের পায়তারা চলছে। বৃহস্পতিবার (৩১ শে জানুয়ারি) ভোর বেলা থেকেই নদীর চরে অগণিত লোকজনের কোলাহল ও সোরগোল শোনা যায়। সরেজমিনে যেয়ে দেখা যায়, কলবাড়ী গ্রামের সাবেক ইউপি রুহুল আমিন এর বাড়ির বিপরীতে ওয়াপদার রাস্তার বাইরের চর কেটে, বনের গাছ কর্তন করে পাউবোর জায়গায় ঘর নির্মাণের কাজ চলছে।
সেখানকার কর্মরত শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, কলবাড়ীর গোপাল জেলে মাটি কাটা শ্রমিকদের মজুরি দিয়ে মাটি কাটাচ্ছে। তাছাড়া তারা ঘর নির্মাণের অনুমতি কিংবা ডিসিআর এর কাগজপত্রও দেখাতে পারেনি। গ্রামবাসীদের চোখে পড়ার পর গোপাল সাময়িকভাবে কাজ বন্ধ করলেও একপর্যায়ে তার পূর্ব থেকেই ম্যানেজ করা বুড়িগোয়ালিনী ইউনিয়ন শ্রমিকলীগের নব-নির্বাচিত সভাপতি রুহুল আমিন সরদার, আফজাল হোসেন, মিকাঈল মোল্লা, কুদ্দুস মালিসহ আরও কয়েকজনকে ঘটনাস্থলে হাজির করে পুনরায় কাজ শুরু করেন। এ বিষয়ে পাউবোর এসও মাসুদ রানা বলেন, যেহেতু এখন রাত হয়ে গেছে, সেখানে যাওয়া সম্ভব না। তবে সকাল হলেই বুড়িগোয়ালিনীসহ ঐ এলাকার যিনি দায়িত্বে আছেন তাকেসহ ওয়ার্ক অ্যাসিসট্যান্ট পাঠাবো। যদি অবৈধভাবে চর কেটে ওয়াপদার রাস্তার সাথেই ঘর নির্মাণের প্রমাণ পাওয়া যায় তাহলে অবশ্যই নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবো। তবে এলাকাবাসী জানান, আমাদের এই দুর্যোগপ্রবণ এলাকায় এভাবে বনের গাছ অবৈধভাবে কর্তন করে নেতারা যদি ঘর নির্মাণের অনুমতি দেয় তাহলে প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদের এই এলাকা তলিয়ে যাওয়ার আশংকা থাকবে। তাছাড়া ছিন্নমূল মানুষের জন্য সরকার তো আশ্রয়ন প্রকল্প ও ব্র্যারাক বানিয়ে দিয়েছে। প্রয়োজন হলে তারা সেখানে যেয়ে আশ্রয় গ্রহণ করবে। তবে এভাবে চরের মাটি কাটা ও বনের গাছ কাটা তাদের উচিত হচ্ছে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।