ঢাকাThursday , 31 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পারুলিয়ায় অগ্নিকাণ্ডে দুটি ঘর ভস্মীভুত

admin
January 31, 2019 9:16 pm
Link Copied!

পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার পারুলিয়াতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে দুটি বসত ঘর ভস্মীভুত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে দেবহাটার পারুলিয়া নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে নিশ্চিন্তপুরের ফজর আলী বিশ্বাসের ছেলে দিনমজুর জালাল বিশ্বাসের দুটি বসতঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে জালাল বিশ্বাসের বাড়ির কাঠ ঘরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী দুটি বসত ঘরে। পরে স্থানীয়রা ছুটে এসে দীর্ঘ প্রচেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনলেও তার আগেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় বসতঘরের যাবতীয় আসবাবপত্র ও অন্যান্য মালামাল। অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবারটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।