ঢাকাThursday , 31 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নলতা কে বি আহ্ছানউল্লা জুনিয়র হাইস্কুলে দু’দিনব্যাপী বার্ষিক অনুষ্ঠান

admin
January 31, 2019 9:29 pm
Link Copied!

নলতা প্রতিনিধি: নলতা শরীফের ঐতিহ্যবাহী কেবি আহ্ছানউল্লা জুনিয়র হাইস্কুলে দু’দিনব্যাপী বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট প্রদান এবং ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) এ অনুষ্ঠানের সমাপনি ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও নলতা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য ও নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন পাড়, নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মনিরুজ্জামান মহসিন, নলতা কলেজের সহকারি অধ্যাপক তানবীর হোসেন, প্রভাষক মানস চক্রবর্তী, প্রভাষক প্রশান্ত কুমার, প্রভাষক অনন্ত কুমার, উপ-সহকারি প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শ্রীকুমার বসাক, সহকারি প্রধান শিক্ষক জগন্নাথ ঘোষ, সিনিয়র শিক্ষক কাজী আবেদুল ইসলাম, আব্দুর রউফ, আলিমুজ্জামান শাহীন, ব্রজ কুমার ঘোষ, সহকারী শিক্ষক মিহির কুমার, নাজমা খাতুন, আনোয়ারা খাতুন, শেখ আলমগীর কবীর, সেখ আল-আজাদ, রবিউল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের ২০১৭ সালে পিইসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ১৩ জন ও জেএসসিতে বৃত্তিপ্রাপ্ত ২৩ জন ও ২০১৮ সালে ক্যাডেট কলেজের ভর্তির লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩ জনসহ ৩৯ জন শিক্ষার্থীর মাঝে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ক্রেস্ট ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।