জামাল উদ্দীন, কৃষ্ণনগর (কালিগঞ্জ): কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন ও ওয়ার্ড মেম্বর পদে চারজন মনোনয়নপত্র দাখিল করেছেন।
এদের মধ্যে ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান (মন্টু), জাতীয় পার্টির পক্ষে সাবেক চেয়ারম্যান কেএম মোশাররফ হোসেনের স্ত্রী আকলিমা খাতুন (লাকী), স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আ. রহমান মোল্যা ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মুজিবুর রহমান।
এদিকে, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন সাইফুর রহমান, মোস্তাফিজুর রহমান (মনু), আরব আলী ও ফারুক হোসেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
