আশাশুনি প্রতিনিধি: আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এসডিজি এবং বঙ্গবন্ধু ও বাংলাদেশ কর্নার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দুপুরে স্কুল কক্ষে প্রধান শিক্ষক আশরাফুন্নাহার নার্গিসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এই কর্নার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাকী বিল্লাহ, মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, বিআরডিবি কর্মকর্তা বিশ্বজিত ঘোষ প্রমুখ। বঙ্গবন্ধু কর্নারে মুক্তিযুদ্ধ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের নানা ঘটনার চিত্র সম্বলিত ব্যানার স্থাপন করা হয়েছে। যা দেখে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। এদিন উপজেলার বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়েছে।
