ঢাকাWednesday , 30 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ব্রহ্মরাজপুর ডিবি গার্লস হাইস্কুলে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

admin
January 30, 2019 10:15 pm
Link Copied!

ব্রহ্মরাজপুর প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলা ব্রহ্মরাজপুর ডিবি গার্লস হাইস্কুলে নবীন বরণ বিদায় অনুষ্ঠান হয়েছে।
বুধবার (৩০ জানুয়ারি) সকালে স্কুলের হলরুমে ৬ষ্ঠ শ্রেণীর নতুন ছাত্রীদের নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়। স্কুল পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান শিক্ষক এমাদুল ইসলাম দুলু।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন নাট্য পরিচালক জিএম সৈকত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি লক্ষিকান্ত মল্লিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, সহকারি অফিসার আবুল হোসেন, যাত্রাশিল্পী প্রাননাথ দাস, আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, শাহাদাৎ হোসেন বাবু, ইউপি সদস্য রেজাউল করিম মঙ্গল, আব্দুল হাকিম, আরশাদ আলীসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। এসময় প্রধান অতিথি এসএসসি বিদায়ী পরীক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।