ঢাকাWednesday , 30 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেনাপোল সীমান্তে পাচারকারীসহ ৬ রোহিঙ্গা তরুণী আটক

admin
January 30, 2019 10:52 pm
Link Copied!

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল সীমান্ত থেকে ৬ রোহিঙ্গা তরুণীকে আটক করেছে পুলিশ। এসময় এক পাচারকারীসহ ৬টি ভূয়া পাসপোর্ট জব্দ করা হয়েছে। মঙ্গলবার রাতে বেনাপোল বাজারের একটি হোটেল থেকে পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলেন- আজিজ তাহারা (১৬), হাফিজা খাতুন (১৯), শরিফ (২০), মনজিদা খাতুন (১৫), সখিনা আক্তার (১৫), ইয়াসমিন আক্তার (১৮) ও পাচারকারী মঞ্জুর আহম্মেদ (২৮)। আটক পাচারকারী মঞ্জুর বাড়ি চাঁদপুর জেলায়। রোহিঙ্গা তরুণীদের সবার বাড়ি মিয়ানমারে।
বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) লতিফ জানায়, তাদের কাছে গোপন খবর আসে ভারতে পাঠানোর উদ্দেশ্যে সীমান্তের একটি আবাসিক হোটেলে বেশ কিছু রোহিঙ্গা নারীকে জড়ো করা হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে রোহিঙ্গা ছয় তরুণী ও একজন পাচারকারীকে আটক করে। তবে এসময় আরও এক পাচারকারী পালিয়ে যায়। আটককৃদের বিরুদ্ধে থানায় মামলার হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।