তালা প্রতিনিধি: ‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুণ’ এই স্লোগানে তালা থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজডে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ জানুয়ারি) বেলা ৩টায় তালা থানা চত্বরে এ ওপেন হাউজডে তে তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশের সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার ইলতুৎ মিস।
এসআই উত্তম কুমারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (তালাÑপাটকেলঘাটা) সার্কেল অপু সরোয়ার, উপজেলা চেয়ারম্যান ঘোষ সনদ কুমার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনিমেষ বিশ্বাস।
এসময় আরো উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি প্রনব ঘোস বাবলু, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান জেবুন্নেসা খানম, পুলিশিং কমিটিরি সভাপতি মইনুল ইসলা, সাধারণ সম্পাদক অতিন কুমার।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার পুলিশ হয়রানি ও ঘুষ বাণিজ্য জমি দখলসহ সকল অপকর্ম শক্ত হাতে দমন করবে পুলিশ জনগণের বন্ধু এই কথা মনে রেখে কাজ করার জন্য থানা পুলিশকে নির্দেশ দেন। পুলিশ কোন অনিয়ম ও হয়রানি করলে তাৎক্ষনিক পুলিশ সুপারকে জানোনোর জন্য সকলকে আহবান করেন।
